২ হাজার শিক্ষার্থীকে ইফতার করাল বাকৃবি ছাত্রদল

১৬ মার্চ ২০২৫, ১০:২০ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM

© সংগৃহীত

দুই হাজারের অধিক শিক্ষার্থী ও প্রায় দু’শতাধিক দুস্থকে ইফতার করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল। শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে ইফতারের আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, এডিশনাল রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান ও উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদসহ বাকৃবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্মত্যাগের মাস। এ মাসে ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।’

তিনি আরো বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা আগামী দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সব ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকব। দেশের স্বার্থে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কখনো আপস করবে না।’

শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘ইফতারে শিক্ষার্থীদের ঢল প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে। এর মাধ্যমে তারা বাকৃবিকে জাতীয়তাবাদের আঁতুড়ঘরে পরিণত করে সুস্থ ধারার রাজনীতির রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সফলভাবে এগিয়ে যাচ্ছে।’

যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, ‘ইফতারের প্রধান উদ্দেশ্য বাকৃবির সকল শিক্ষার্থীর সঙ্গে একসঙ্গে বসে ইফতার করা। সেই সঙ্গে সকলের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা।’

এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে ১৯৭১ থেকে ২০২৪-এর সকল শহীদের আত্মার শান্তি কামনা করছি। সেই সঙ্গে বেগম খালেদা জিয়াসহ ২০২৪-এর আন্দোলনে আহত সকল বীর সৈনিকের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ছাড়াও সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে ছাত্রদলের পতাকাতলে আসার আহ্বান জানাচ্ছি।’

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9