বাকৃবির বৃহত্তর রংপুর সমিতির নতুন কার্যনির্বাহী কমিটিতে নতুন মুখ

০৪ মার্চ ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
সভাপতি ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক এবং সাধারণ সম্পাদক ড. মো. আখতারুল আলম

সভাপতি ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক এবং সাধারণ সম্পাদক ড. মো. আখতারুল আলম © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর রংপুর সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) ওই নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল আলম। 

এছাড়াও সহ-সভাপতি পদে রয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. মেজবাউল হক (মিজু), সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. উমর ফারুক, মো. মারুফ হাসান মিলু, মো. সাদনান শিহাব, আহসান হাবীব ও শ্রাবণী রায়।

দপ্তর সম্পাদক পদে মো. আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেজবাউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাহিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এম. আসাদ সৌমিক, শিক্ষা ও সাহিত্য সম্পাদক তাসলিমা আক্তার, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক ছন্দা রানী রায় এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক আয়েশা সিদ্দিকা মনোনীত হয়েছেন।

তাছাড়াও নির্বাহী সদস্য হিসেবে ১৫ জনকে মনোনীত করা হয়েছে। যারা হলেন - মৌন আল আহমেদ (মাওলানা ভাসানী হল), সাদিয়া আফরিন কলি (জুলাই ৩৬ হল), সাকিব আহমেদ (রাফি) (ঈশা খাঁ হল), মোছা. ফারজিয়া লুবনা তুবা (বেগম রোকেয়া হল), মো. ইফতে খায়রুল ইসলাম উৎস (শাহজালাল হল), মো. ইমন ইসলাম (আশরাফুল হক হল), কে. এ. জুলফিকার (নাজমুল আহসান হল)।
এছাড়াও রয়েছেন, তৌহিদা নাজনীন রিপা (তাপসী রাবেয়া হল), ডেভিড রায় (হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল), সাবিকুন নাহার সেতু (কৃষি কন্যা হল), মো. হযরত বিল্লাল হৃদয় (শহীদ জামাল হোসেন হল), আহমাদ আজাদ (ফজলুল হক হল), মেহেদী হাসান প্রিন্স (শহীদ শামসুল হক হল), মোছা. জ্যোতি আক্তার (সুলতানা রাজিয়া হল), মো. ইমরান (ময়মনসিংহ মেডিকেল কলেজ)।

নবনির্বাচিত সহ- সভাপতি অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান বলেন, ‘সমিতির সদস্যরা যাতে ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত না হয় সেজন্য আমরা সবাই মিলে কাজ করে যাবো। বৃহত্তর রংপুর সমিতি হলো একটি পরিবার। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, সাধারণ শিক্ষার্থী সবার সহযোগিতার মাধ্যমে এ সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর রংপুর অঞ্চলের সকলের সমস্যা সমাধানে এই সমিতি অগ্রণী ভূমিকা পালন করবে।’

ট্যাগ: বাকৃবি
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950