বাকৃবির বঙ্গবন্ধু হলকে মাওলানা ভাসানী নামকরণ

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
বাকৃবির বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে মাওলানা ভাসানী হল নামকরণ করেছেন শিক্ষার্থীরা

বাকৃবির বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে মাওলানা ভাসানী হল নামকরণ করেছেন শিক্ষার্থীরা © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নাম পরিবর্তন করেছেন শিক্ষার্থীরা। তারা নতুন নামকরণ করেছেন মাওলানা ভাসানী হল। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় হল প্রাঙ্গণে নতুন নামের ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা।

তবে এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরীফ-আর-রাফি বলেন, ‘প্রশাসনিকভাবে হলের নাম এখনো পরিবর্তন হয়নি। গত ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন শুরু হয়। ওই দিনই বাকৃবিতেও বঙ্গবন্ধু হলের নামফলকে শিক্ষার্থীরা কালি লেপে দেয় বলে জানতে পারি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের প্রদত্ত নামের বিষয়ে প্রশাসনিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হলের নাম পরিবর্তনের জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। প্রশাসনিক সিদ্ধান্তের পরই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর হবে।’

আরও পড়ুন: বাকৃবি শিক্ষার্থীকে বারবার বহিষ্কারের অভিযোগ, প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

এ বিষয়ে ওই হলের শিক্ষার্থী জারিফ খন্দকার বলেন, ‘ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলাদশের মাটিতে আমরা রাখতে চাই না। হাসিনা যেমনে দেশ ছেড়েছে, তেমনি তার সব অস্তিত্ব আমরা দেশ ছাড়া করতে চাই।’

আরেক শিক্ষার্থী তারেক মাহমুদ বলেন, ‘এত দিন স্বৈরাচার সরকার চেয়েছিল কেবল মুজিববাদকে প্রতিষ্ঠা করতে। কিন্তু এ দেশের স্বাধীনতায় সব জাতীয় নেতার অবদান রয়েছে। মাওলানা ভাসানী তেমনি এক নেতা, যিনি কৃষি ও কৃষকের জন্য আজীবন সংগ্রাম করেছেন। এই নাম পরিবর্তন করে হলের সাধারণ শিক্ষার্থীরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9