বাকৃবিতে ৩১ ডিসেম্বরের ওরিয়েন্টেশন ক্লাস স্থগিত

২৮ ডিসেম্বর ২০১৮, ০১:৩৪ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে (লেভেল-১, সেমিস্টার-১) শিক্ষার্থীদের ৩১ ডিসেম্বরের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও ক্লাস স্থগিত করা হয়েছে। নতুন বছরের ৫ জানুয়ারি এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার সারওয়ার জাহানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ৩১ ডিসেম্বর এর পরিবর্তে ২০১৯ সালের ৫ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। অনুষদ ভিত্তিক ওরিয়েন্টেশন ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির পরিবর্তে ৬ জানুয়ারি (রবিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। হল ভিত্তিক ওরিয়েন্টেশন ১ জানুয়ারির পরিবর্তে ৬ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। নবীন শিক্ষার্থীদের ক্লাস ২ জানুয়ারির পরিবর্তে ৭ জানুয়ারি শুরু হবে।

এছাড়াও, ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.bau.edu.bd/) পাওয়া যাবে।

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬