বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

১৪ ডিসেম্বর ২০১৮, ১১:৫০ AM
শহীদ বুদ্ধিজীবীদের পুষ্পাঞ্জলি অর্পণ

শহীদ বুদ্ধিজীবীদের পুষ্পাঞ্জলি অর্পণ © টিডিসি ফটো

যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে প্রভাত ফেরি, বধ্যভূমিতে পুষ্পাঞ্জলি অর্পণ এবং অলোচনা সভার অায়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি।

শুক্রবার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে একটি প্রভাত ফেরি বের করা হয় যা বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পুষ্পাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা বধ্যভূমিতে পুষ্প অর্পণ করেন।

বধ্যভূমিতে পুষ্প অর্পণ করছেন মহিলা সংঘ

 

এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, ৫ নির্দে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বায়ুদূষণ রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই: গাকৃবি ভিসি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬