সিভাসুতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ম্যুরাল উদ্বোধন আজ

০৪ ডিসেম্বর ২০১৮, ১০:০৯ PM

© লোগো

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ নতুন প্রজন্মকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুুজিবের জীবনসংগ্রাম ও দেশপ্রেমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার প্রয়াসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণ করেছে ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরাল’। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলে নির্মিত দৃষ্টিনন্দন এ ম্যুরালটি বুধবার বিকাল ৩টায় উদ্বোধন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট প্রফেসর ড. জান্নাতারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুক, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. আবদুল হালিম, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুৃরী, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ।

স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনবল দ্রুত নিয়োগের তাগিদ সংসদীয়…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আগে স্বামী, এবার স্ত্রী— দুজনেই হলেন জজ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চায়নের পরও যেকারণে শিক্ষার্থীর একাদশে ভর্তি বাতিল হতে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বড় সুখবর পেল সরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬