বাকৃবিতে ইন্টারন্যাশনাল গেস্ট হাউজ ভবন উদ্বোধন

০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪২ PM
গেস্ট হাউজ ভবন উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য ।

গেস্ট হাউজ ভবন উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য । © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ইন্টারন্যাশনাল গেস্ট হাউজের সংস্কারকৃত দ্বিতীয় ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে ওই গেস্ট হাউজের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর । বিশ্ববিদ্যালয়ের এই ইন্টারন্যাশনাল গেস্ট হাউজটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) দ্বারা পরিচালিত হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে এবং বাউরেসের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো জসিমউদ্দিন খান । এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বাকৃবি
সিম্ফনি মোবাইল ১৩ জেলায় নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গাজী নজরুলের স্ত্রী, পাঠানো হলো কার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বলছে মন্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেসির শেষ ম্যাচের জার্সি দেখতে কেমন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের মধ্যেই চুয়েটে সাবেক ভিসি, স্লোগানে স্বাগত জানালেন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষক সমিতির মানববন্ধন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬