কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা

ভেড়ার মাংসের পুষ্টিগুণ ছাগলের চেয়ে বেশি

০৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৩২ PM

© টিডিসি ফটো

দেশে ৩৩ লাখ ৩৫ হাজার ভেড়া রয়েছে। উপাদেয় হলেও ভেড়ার মাংস সম্পর্কে ভুল ধারণা থাকায় দেশে এর চাহিদা অনেক কম। খাবার হিসেবে দেশের মানুষ ভেড়ার চেয়ে ছাগল বা গরুর মাংসের দিকেই বেশী আকৃষ্ট। কিন্তু গরু বা ছাগলের মাংসের চেয়ে ভেড়ার মাংসের পুষ্টিগুণ অনেক বেশী।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ দাবি করা হয়েছে। 

রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সম্মেলন কক্ষে ‘ভেড়ার মাংস জনপ্রিয়করণ’ শীর্ষক সেমিনারে এ সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

এ সময় গবেষণা প্রধান অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান বলেন, ভেড়া অত্যন্ত নিম্নমানের খাদ্য গ্রহন করে তা উন্নতমানের প্রোটিনে পরিণত করে । এছাড়া ভেড়ার মাংসে রয়েছে তুলনামূলক বেশি কপার, ফসফরাস, সোডিয়াম, পটাসিয়াম, ভিটামিন এ, ই এবং সি যা এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর এই এন্টি-অক্সিডেন্ট শিরা ও ধমনিতে কোলেস্টেরল জমাট হতে বাধা প্রদান করে। কিন্তু সঠিক প্রচারণার অভাবে দেশে ভেড়া পালন আজ বিলুপ্তির পথে। জনগণের মাঝে যদি এ বিষয়ে সচেতনতা তৈরি করা যায় তাহলে মানুষ ভেড়ার মাংস খেতে আগ্রহী হবে । সেই সাথে ভেড়ার মাংস প্রাণীজ আমিষের ঘাটতি পূরণে বড় অবদান রাখবে।

গবেষণায় সহকারি গবেষক হিসেবে ছিলেন পশু বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ মোর্শেদ। 

পশুপালন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সাবেক অধ্যাপক ড. এস এম বুলবুল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার, পশু প্রজনন এবং কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার। 

ঈশ্বরগঞ্জে পুকুরপাড়ের গাইড ওয়াল অপসারণের অভিযোগ, এক মাসেও প…
  • ২৪ জুন ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
  • ২৪ জুন ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে গেল যেসব দল
  • ২৪ জুন ২০২৬
দুই দফা কমার পর সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?
  • ২৪ জুন ২০২৬
সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি
  • ২৪ জুন ২০২৬
অবিশ্বাস্য ক্ষিপ্রতা নিয়ে ৩৯ বছরে পা দিলেন ফুটবল জাদুকর মে…
  • ২৪ জুন ২০২৬