বাকৃবিতে স্নাতক মেধা তালিকায় ভর্তি সম্পন্ন, শূন্য আসন ৩০৪

২৯ নভেম্বর ২০১৮, ০৬:৪৪ PM
ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা

ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (লেভেল-১, সেমিস্টার-১) মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে। এবার ১২৩০ জনের মেধা তালিকা থেকে সর্বমোট ৯২৬ জন ভর্তি হয়েছে এবং ৩০৪ টি আসন শূন্য রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। মেধা তালিকা ভর্তি শেষে অটোমাইগ্রেশন এবং শূন্য আসনের তালিকা আগামী ৩ ডিসেম্বর সোমবার বাকৃবি ওয়েবসাইট (http://admission.bau.edu.bd) প্রকাশ করা হবে

এবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে যথাক্রমে কৃষি অনুষদের কৃষিতে ৫৯ টি এবং ফুড সেফটি ম্যানেজেম্যান্টে ১০ টি, ভেটেরিনারি অনুষদে ৩২টি, পশুপালন অনুষদ ৩২টি, কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের এগ্রিকারচার ইঞ্জিনিয়ারিংয়ে ৩৩টি এবং ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ১৪টি, মাৎস্যবিজ্ঞান অনুষদে ১৭টি ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ১০৭ টি আসন শূন্য রয়েছে।

অপেক্ষমান তালিকাভূক্ত (সাধারণ, মুক্তিযোদ্ধা কোটা এবং উপজাতীয় কোটা) প্রার্থীদেরকে আগামী ৫ ডিসেম্বর বুধবার বিকাল ৪ টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্বশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। ওই দিন রাত ৮ টার মধ্যে রিপোর্টকৃত প্রার্থীদের মধ্য থেকে মেধাভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর আগামী ৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিত হয়ে নির্বাচিত প্রার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে।

 

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close