ইবি উপাচার্যের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

২৭ নভেম্বর ২০১৮, ০৭:৩৬ PM
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত।  পাশে সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন।

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত। পাশে সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাইরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকমানে উন্নীতকরণের প্রচেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার দুপুর দেড়টায় ঢাকাস্থ সৌদি দূতাবাসে তিনি এ সাক্ষাত করেন বলে জানান উপাচার্যের একান্ত সচিব (পিএস) রেজাউল করিম রেজা।

সাক্ষাতকালে সৌদি আরবের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় সমূহের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক সহযোগীতা এবং বিশ্ববিদ্যালয়ে আরবী ভাষা ইনস্টিটিউট খোলার বিষয়ে আলোচনা হয়। এসময় অনুবাদক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন।

ইবি উপাচার্যের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

 

আলোচনা শেষে সৌদি রাষ্ট্রদূতকে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান উপাচার্য।

ট্যাগ: ইবি ইবি
বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬