বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে কর্মচারীর মৃত্যু

২৭ নভেম্বর ২০১৮, ০৭:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অভ্যন্তরস্থ আব্দুল জব্বার মোড় রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতের দিকে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ওসি মো. মোশাররফ হোসেন জানান, ট্রেনে কাটা পড়া ব্যক্তির নাম আব্দুল কাদের জিলানী (৫০)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার ভোররাতে জব্বারের মোড় রেল ক্রসিং থেকে আমরা তার লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের কাজ চলছে। তবে তিনি কখন মারা গিয়েছেন প্রাথমিকভাবে তা জানা যায় নি। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আব্দুল কাদের বাকৃবির শহীদ নাজমুল আহসান হলে মালী হিসেবে কাজ করতেন। মানসিক সমস্যার কারণে তিনি ২০০৮ সালে অবসরে যান।

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, ৫ নির্দে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬