বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে প্রাণ গেল শেকৃবি শিক্ষার্থীর

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
পল্লব

পল্লব © ফাইল ছবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পুকুরে ডুবে নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রমজানের পুকুরে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম পল্লব। নিহত পল্লব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে বিকেল ৩টায় গ্রুপভিত্তিক বীজতলা তৈরি করতে যায় শিক্ষার্থীরা। বীজতলা তৈরি শেষে গোসল করতে গেলে পা পিছলে তলিয়ে যায় পল্লব। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় ৫০ মিনিট পর তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্লবের সহপাঠী সেলিম রেজা বলেন, ‘আমরা ধানের বীজতলা তৈরী করে পুকুরে যাই গোসল করতে। পল্লব সাতার না জনায় সিঁড়িতেই গোসল করতে থাকে। হঠাৎ আমরা লক্ষ্য করি পল্লব নেই। শুরুতে ভেবেছিলাম হলে চলে গেছে। কিন্তু পরে দেখি তার জুতা ও ফোন পুকুর পাড়েই। তখনই আমরা বুঝে যাই যে সে পুকুরে পড়ে গেছে। এর পর আমরা খোঁজা শুরু করি। পুকুরের গভীরতা থাকায় আমরা বাঁশ দিয়ে খুঁজতে থাকি। প্রায় ৫০ মিনিট খোঁজার পর থাকে পুকুরের তল হতে পাই। "

জুনিয়র অফিসার নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৯…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এ.আর.এম গ্রুপে বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে অবহেলার …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now