ক্লাস শুরুর দাবিতে উত্তাল শেকৃবি 

২৮ আগস্ট ২০২৪, ০১:০১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ক্লাস শুরুর দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। বুধবার (২৮ আগস্ট) ক্লাস শুরুর দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা গেছে, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এসময় তারা তুমি কে? আমি কে? আদুভাই আদুভাই, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, কি চাই কি চাই ক্লাস চাই ক্লাস চাই স্লোগান দিতে থাকেন। 

কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, ছাত্রপরামর্শকসহ অনেকে পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয় একরকম অভিভাবক শূন্য হয়ে পড়েছে। প্রায় দুই মাস ধরে শিক্ষার্থীরা একাডেমি কার্যক্রমের বাইরে রয়েছেন। 

এ বিষয়ে কৃষি অনুষদের শিক্ষার্থী সেলিম রেজা বলেন, এর আগেও আমরা স্যারদের সাথে ক্লাস শুরুর ব্যাপারে কথা বলেছি। কিন্তু ক্লাস শুরুর আশ্বাস দিলেও তা শুরু হয়নি। ডিনকে বললে ডিন বলে চেয়ারম্যান কথা শোনেন না, আবার চেয়ারম্যান বলে স্যাররা কথা শোনেন না। এজন্য আজ আমরা আন্দলোনের ডাক দিয়েছি। আমরা আজকের মধ্যেই ক্লাস শুরুর নোটিশ দেয়ার আল্টিমেটাম দিয়েছি। দাবি মানা না হলে আন্দলোন আরো জোরদার হবে।

কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬
ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬