সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

২২ আগস্ট ২০২৪, ০৫:৪৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা

অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা © ফাইল ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা পদত্যাগ করেছেন। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপাচার্য নিজেই তার পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিষয়ে সদ্য বিদায়ী এই উপাচার্য গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়েছি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। এ নিয়ে তারা একাধিক কর্মসূচিও পালন করেছে।

ওই সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছিলেন, উপাচার্য নানা অনিয়ম, দুর্নীতি করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তার স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অনেক ঘটনা রয়েছে।

কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬
ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬