অ্যাকাডেমি অব সায়েন্স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পাচ্ছেন বাকৃবি অধ্যাপক

৩১ অক্টোবর ২০১৮, ০৫:৪৪ PM
অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি

অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি © টিডিসি ফটো

বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি। বায়োলজিকাল সায়েন্সেসে (সিনিয়র গ্রুপ) একাধিক ওভুলেশন এবং এমব্রিয় ট্রান্সফার বিষয়ে গবেষণায় তিনি এ পদক প্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন।

জানা যায়, অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি দীর্ঘ কয়েক বছর ধরে ভেড়ার ওভুলেশন এবং এমব্রিয় ট্রান্সফার বিষয়ে গবেষণা চালিয়ে সাফল্য অর্জন করেন। প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ ও দরিদ্র মানুষজনকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই ছিল এই গবেষণার মূল উদ্দেশ্য। আমিষের চাহিদা পূরণ ও আর্থিক লাভবানের বিষয়টি মাথায় রেখে দেশে প্রথমবারের মতো ভ্রূণ স্থানান্তরের মাধ্যমে ভেড়ার বাচ্চা উৎপাদনেও তিনি সফলতা পেয়েছেন।

ভেড়ার বাচ্চার সাথে অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি

 

শিক্ষকদের বদলির ফল প্রকাশে দেরি, কারণ জানাল মাউশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ভারতের জয়ের পরও বিতর্ক, আলোচনায় আম্পায়ারিং
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা সফরের নামে ১৮ লাখ টাকা আদায়, খরচ শেষে হদিস নেই ৭ লাখ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. মীর মোশাররফ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণি ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ যশোরে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আগুন নেভানো ও উদ্ধারকাজে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬