শেকৃবি শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসে জানানোর নির্দেশ

০৩ আগস্ট ২০২৪, ০৮:২৫ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টরিয়াল বডির সাথে যোগাযোগের নির্দেশনা দিয়েছে শেকৃবি প্রশাসন।

শুক্রবার (২ আগষ্ট ) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কোটা সংস্কারের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বা শিক্ষার্থীর অভিভাবকদের প্রক্টরিয়ার বডির সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করছে।

কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬
ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬