অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

১৭ জুলাই ২০২৪, ০১:৪৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা © ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২ টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উদ্ভব‚ত পরিস্থিতি বিবেচনায় বুধবার সকাল ৯ টায় বাকৃবির সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৮ জুলাই দুপুর ১২ টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, সবাইকে বাধ্যতামূলক হল ত্যাগ করতে হবে। আমরা সবাইকে অনুরোধ করবো হল ছেড়ে দেয়ার জন্যে। কারণ পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আপতত এই পরিস্থিতিতে কাউকে হলে থাকার অনুমতি দেয়া হবেনা। বিশ্ববিদ্যালয় না খুলললেও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে হল খুলে দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে। 

এর আগে গত মঙ্গলবার রাতে (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সারা দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ও শিক্ষার্থীদেরও হল ত্যাগের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9