ইন্টার্নশিপে নেপালে যাচ্ছেন বাকৃবির শতাধিক শিক্ষার্থী

২৭ অক্টোবর ২০১৮, ০৪:৪৩ PM
ইন্টার্নশিপে অংশ নেয়া  শিক্ষার্থীদের লাগেজ বিতরণ করছে বিশ্ববিদ্যালয়

ইন্টার্নশিপে অংশ নেয়া শিক্ষার্থীদের লাগেজ বিতরণ করছে বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ইন্টার্নশিপের অংশ হিসেবে নেপালে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৩ তম ব্যাচের (১৬ তম ইন্টার্নি ব্যাচ) ১৩০ জন শিক্ষার্থী। নেপালের মডেল গভার্মেন্ট লাইভস্টক ফার্ম, সেন্ট্রাল অ্যানিমেল ব্রিডিং সেন্টার, ফিশারি রিসার্স সেন্টার, লুমলে এগ্রিকালচার রিসার্স সেন্টারে ৯ দিনব্যাপী ইন্টার্নশিপ করবেন শিক্ষার্থীরা।

শনিবার দুপুর ৩ টার দিকে ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের সম্মেলন কক্ষে ইন্টার্নশিপ উদ্বোধনী এবং লাগেজ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বলা হয় ভেটেরিনারি অনুষদের শেষ বর্ষের মোট ১৩০ জন শিক্ষার্থীদের ইন্টার্নশিপের অংশ হিসেব ৬৫ জন করে দুইটি দলে নেপালে যাবেন। নেপালে দুটি দল আলাদা করে মোট ৯ দিন অবস্থান করবেন সেখানে।

ইন্টার্নশিপের উদ্বোধন করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, রেনেটার সেলস্ ম্যানেজার গোলাম কিবরিয়া। অনুষ্ঠান শেষে রেনেটার সৌজন্যে ইন্টার্নশিপ শিক্ষার্থীদের মাঝে লাগেজ বিতরণ করা হয়।

টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬
যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূত…
  • ১৯ এপ্রিল ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৯ এপ্রিল ২০২৬
একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরি…
  • ১৯ এপ্রিল ২০২৬