শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বাকৃবিতে বিক্ষোভ

১২ জুলাই ২০২৪, ০৮:৪১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বাকৃবিতে বিক্ষোভ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বাকৃবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কে. আর মার্কেট এবং পরে সেখানে থেকে মুক্তমঞ্চ হয়ে আব্দুল জব্বার মোড়ে যায়। এরপর সেখানে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে কোটা প্রথার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

এসময় ‘আমার ভাইয়ের উপর হামলা কেন, বিচার চাই’ 'মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে',  ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম‘ সহ নানা স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘কোটা প্রথা শিক্ষার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। আমরা মেধার মূল্যায়ন চাই। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশের বাধায় সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে । আমরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং কোটা প্রথার অবসান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9