বাকৃবিতে ছাত্র ফ্রন্টের অবস্থান কর্মসূচি

২৫ অক্টোবর ২০১৮, ০৮:৪০ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্র ফ্রন্টের কার্যালয় খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাকৃবি ছাত্র ফ্রন্টের (বাসদ মার্ক্সবাদী) নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচির আগে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সহসভাপতি জুনায়েদ হাসান, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ দাশ এবং দপ্তর সম্পাদক মাগফুরা জেরিন।

এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস ও সারাদেশের গণমানুষের স্বার্থে সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংকটে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এমন একটি সক্রিয় প্রগতিশীল ছাত্র সংগঠনের অফিস প্রায় দুই বছর ধরে সিলগালা করে রাখা হয়েছে। আগামী ১০ নভেম্বরের মধ্যে কার্যালয় খুলে না দিলে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় অচল করে দেওয়া হবে বলে জানান তারা।

উল্লেখ্য, ২০১৩ সালে সারাদেশের মত বাকৃবিতে ছাত্র ফ্রন্টের বিভাজনে মার্ক্সবাদী এবং বাসদ খালেকুজ্জামান দুইটি গ্রুপের জন্ম হয়। কিন্তু বিভক্তির পর থেকে বাকৃবি ছাত্র ফ্রন্টের কার্যালয় মার্ক্সবাদীরাই ব্যবহার করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল কার্যালয় দখল নিয়ে বাকৃবি ছাত্র ফ্রন্টের দুই দলের মধ্যে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে ২৮ এপ্রিল শুক্রবার কার্যালয় সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা এখন পর্যন্ত সিলগালা অবস্থায় রয়েছে।

বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬
ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সংসদে নোটিশ দিলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
  • ১৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের তেল হারাল বিশ্ব 
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি
  • ১৯ এপ্রিল ২০২৬
‘ক্রীড়া কার্ড’ পেলেন আরও ১৭১ জন ক্রীড়াবিদ
  • ১৯ এপ্রিল ২০২৬