সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ইউট্যাবের কার্যনির্বাহী কমিটি

০৮ জুলাই ২০২৪, ১২:১৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
আহবায়ক অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম ও অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার তুষার

আহবায়ক অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম ও অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার তুষার © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাজীবী সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখার ১৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এ কমিটি অনুমোদন করেছেন। 

সিকৃবি’র ইউট্যাবের কমিটিতে ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন ও ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলামকে সভাপতি এবং ইউট্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেমিনার বিষয়ক সহ-সম্পাদক ও এগ্রোফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার তুষারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যদের মধ্যে রয়েছেন- সহ-সভাপতি অধ্যাপক ড. মো. এমদাদুল হক, অধ্যাপক ড. মো. মাছুদুর রহমান ও অধ্যাপক ড. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন ও অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. শাহানা বেগম, প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. রুহুল আমিন।

আরো পড়ুন: আজও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবে কোটা সংস্কারপন্থীরা 

সদস্যরা হলেন- অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত, অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা, অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলাম, অধ্যাপক ড. মো. নাজমুল হক, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন আহাম্মদ ও অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান।

কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬
ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬