কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ কেজি গাঁজাসহ এক নারী আটক

০১ জুলাই ২০২৪, ০১:১১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
৭ কেজি গাঁজাসহ নারী আটক

৭ কেজি গাঁজাসহ নারী আটক © টিডিসি রিপোর্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখা এবং প্রক্টর অফিসের তৎপরতায় স্যুটকেসে গাঁজাসহ একজন নারীকে আটক করা হয়েছে। রবিবার (৩০ জুন) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের পাড় থেকে ওই নারীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। জানা যায়, ওই নারীর নাম শিউলি। বাসা কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকায়।

বাকৃবির জোন-১ এর দায়িত্বপ্রাপ্ত উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা এবং প্রক্টর অফিসের তৎপরতা বিকাল ৬টায় নদের পাড় থেকে স্যুটকেসসহ একজন নারীকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের কর্মরত এস আই আজিজুর রহমান।

তিনি বলেন, পরে কোতোয়ালি থানা থেকে পুলিশ আসলে স্যুটকেস খুললে ৪টি বড় গাঁজার প্যাকেট পাওয়া যায়। ৪টি প্যাকেটে আনুমানিক ৬-৭ কেজি গাঁজা ছিল বলে জানান নিরাপত্তা কর্মকর্তা। পরে ওই নারীকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গা পরিদর্শন করি। এ পরিদর্শনে কারো গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, প্রয়োজনে তাদের সার্চও করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত টহল দেওয়া হয়।

অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকমুক্ত করতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতায় নিরাপদ ক্যাম্পাস গড়া সম্ভব।

তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950