বাকৃবির হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক সাজ্জাদ

২৮ জুন ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক ড. সুবাস চন্দ্র দাসের স্থলাভিষিক্ত হবেন। তিনি দুই বছরের জন্য ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করবেন। নতুন পরিচালক হিসেবে তিনি আগামী ১ জুলাই দায়িত্ব গ্রহণ করবেন।

নতুন পরিচালকের দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে দায়িত্বটি দিয়েছেন। যথাযথ পরিকল্পনার মাধ্যমে দায়িত্বটি পালন করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমাদের প্রতিকূলতাগুলো কাটিয়ে এই ইনস্টিটিউটের কার্যক্রমকে আরও বেগবান করার চেষ্টা করব। আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে যাতে মিল থেকে সে বিষয়টির দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমার দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950