শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আরাফাত, সম্পাদক ফরহাদ

১৭ মে ২০২৪, ০৭:০৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
সভাপতি আরাফাত ও  সম্পাদক ফরহাদ

সভাপতি আরাফাত ও সম্পাদক ফরহাদ © টিডিসি রিপোর্ট

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিদিনের বাংলাদেশের সিরাজউদ্দৌলা আরাফাত সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর ফরহাদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ নির্বাচনের ভোটগ্রহণ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি নিজামুল হক। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম চৌধুরী ও আহমেদ শাহরিয়ার অনিক। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক আজকের পত্রিকার আরাফাত রহমান অভি ও দৈনিক দেশ রূপান্তরের মো. এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মানবকণ্ঠের মো. শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের মো. আবু হানিফ, কোষাধ্যক্ষ দৈনিক প্রতিদিনের সংবাদের মো. আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক দৈনিক সমকালের কামরুল ইসলাম সজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাগোনিউজের তাসনিম আহমেদ তানিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ পোস্টের শেখ শোয়াইবুর রহমান, কর্মশালা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক চ্যানেল ২৪ এর তাহিরুল হাসান ফাহিম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বার্তা ২৪ এর সিফাতুল্লাহ আমিন ও কার্যনির্বাহী সদস্য দৈনিক যুগান্তরের ইমরান খান, দ্যা বাংলাদেশ টুডের কায়েস ইবনে জুবায়ের এবং দৈনিক খোলা কাগজের মো. ছিয়াদ খান।

শেকৃবিসাসের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

 
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9