বাকৃবিতে পশুপালন ছাত্র সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন

২৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৮ PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন ছাত্র সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার সময় ওই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

নতুন কার্যালয় উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পশুপালন ছাত্র সমিতির সভাপতি ও অনুষদীয় ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির সহ-সভাপতি মো. ইশতিয়াক আহমেদ পিহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, সমিতির কোধ্যাক্ষ অধ্যাপক ড.আবুল হাশেম, পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলীসহ ছাত্র সমিতির অন্যান্য সদস্যবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

কফি পান করছেন? স্বাদ বাড়াতে ব্যবহৃত এই ৫ উপাদান হতে পারে ক্…
  • ২৪ জুন ২০২৬
শুরুর একাদশে নেইমার থাকবেন কিনা, জানালেন ব্রাজিল কোচ আনচেলত…
  • ২৪ জুন ২০২৬
অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে
  • ২৪ জুন ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষার সময় নিয়ে নতুন নির্দ…
  • ২৪ জুন ২০২৬
মেসির নাম শুনেই বিরক্ত রোনালদো
  • ২৪ জুন ২০২৬
ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, একাদশে দুই দ…
  • ২৪ জুন ২০২৬