খুকৃবির ডিন ও বিভাগীয় কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১৫ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিল করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ডিন ও বিভাগের কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আজ রোববার সমিতির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে—এই কারণ দেখিয়ে গত বছরের ৩ আগস্ট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিল করার ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষকেরা। ইতিমধ্যে তাঁরা মানববন্ধন ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করেছেন। এবার ডিন ও বিভাগের কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত জানান তাঁরা।

আরও পড়ুন: এসআই পদে যোগদান করা হলো না সুকেনের, ডেঙ্গু কেড়ে নিল প্রাণ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আশিকুল আলম বলেন, ‘পুনর্মূল্যায়ন কমিটি ৭৩ জনের ফাইল ও নিয়োগের বৈধতা যাচাই করেছে। দুই মাস ধরে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পড়ে আছে। যার ফলে আমরা প্রতিনিয়ত সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি ও হতাশায় ভুগছি। অবিলম্বে শিক্ষকদের এ সমস্যা নিরসনের জন্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাচ্ছি।’

এদিকে এ সমস্যার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১১ মাস ধরে স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের ৩৯ প্রভাষকের পদোন্নতি। শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, ‘আসলে কয়েকজন ব্যক্তি এ জটিলতা সৃষ্টির জন্য দায়ী। আমাদের ৩৯ শিক্ষকের পদোন্নতি হচ্ছে না এ জটিলতার জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা আমাদের এ সমস্যাকে খুব একটা আমলে নিচ্ছেন না।’

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর মর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার ম্যাচের আগে বাজল উত্তর কোরিয়ার জাতী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৯ ঘণ্টায় রাজধানীতে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নদীতে সাঁতার কাটতে নেমে স্কুলছাত্র নিখোঁজ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মেডিকেল কলেজে কমিটি দিল ছাত্রদল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আরেক দ্বীপ নিয়ন্ত্রণে নিচ্ছেন ট্রাম্প 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬