এসআই পদে যোগদান করা হলো না সুকেনের, ডেঙ্গু কেড়ে নিল প্রাণ

১৫ অক্টোবর ২০২৩, ০৯:০২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
সুকেন কুমার এর মৃত্যুতে স্বজনদের আহাজারি

সুকেন কুমার এর মৃত্যুতে স্বজনদের আহাজারি © টিডিসি ফটো

সম্প্রতি ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) পদে চূড়ান্ত নিয়োগ পান রাজবাড়ীর ছেলে সুকেন কুমার বিশ্বাস (২৭)। সব প্রক্রিয়া শেষে বুধবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য পরীক্ষার দিন নির্ধারিত ছিল। কিন্তু যাওয়ার আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল শনিবার দিবাগত রাতে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম ৫১ নম্বর ওয়ার্ড খরতৈল হিন্দুপাড়া এলাকায় মারা যান তিনি।

মৃত সুকেন বিশ্বাস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে। পড়াশোনার পাশাপাশি সুকেন গাজীপুরের টঙ্গী এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সুকেনের পরিবার।

সুকেনের ভাই সুজন জানান, সুকেন গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। এরই মধ্যে ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) পদে চূড়ান্ত নিয়োগ পান তিনি। সব প্রক্রিয়া শেষে ১৮ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার দিন নির্ধারিত ছিল। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে জানতে পারেন সুকেনের ডায়রিয়া হয়েছে। এরপর থেকে ফোন বন্ধ থাকায় তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১০টার দিকে সুকেনের বাড়িওয়ালার ছেলে ফোন করে জানান সুকেন খুব অসুস্থ। খবর পেয়ে সুকেনের ছোট ভাই সুজন ও তার চাচাতো ভাই রাত ৩টার দিকে সাভার পৌঁছান।

সুকেনকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, মূলত ডেঙ্গু আক্রান্ত হয়ে তার প্লাটিলেট অস্বাভাবিক কমে যাওয়া ও পানিশূন্যতায় মৃত্যু হয়েছে

ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, পুলিশের চাকরিতে যোগদান করার আগেই ডেঙ্গু ছেলেটির প্রাণ কেড়ে নিলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিক্ষকদের বদলি শুরুতে বাধা আর্থিক জটিলতা, সমাধান কবে?
  • ০৪ আগস্ট ২০২৬
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ মিজানুর রহমান আজহারীর
  • ০৪ আগস্ট ২০২৬
কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্…
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগ…
  • ০৪ আগস্ট ২০২৬
আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬