টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশে ৩য় বাকৃবি

২৪ জুন ২০২৩, ১১:৫৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৩’ প্রকাশ করেছে। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য ৩য় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

বৃহস্পতিবার (২২ জুন) টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এশিয়ার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকায় দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় জায়গা হলেও র‍্যাঙ্কিংয়ে অবস্থান (সিরিয়াল) করেছে ৫টি বিশ্ববিদ্যালয়।
 
তালিকায় ১৮৬তম স্থান অর্জন করে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর ১৯২তম স্থান অর্জন করে র‍্যাঙ্কিংয়ে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

র‍্যাঙ্কিংয়ে ৪০১-৫০০ গ্রুপে থেকে যথাক্রমর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানর রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এশিয়ার ৩১টি দেশের মোট ৬৬৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র‍্যাঙ্কিং করা হয়েছে।

আরও পড়ুন: এশিয়ায় দেশসেরা ১৫ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

এ বছর ১৩টি বিষয়কে পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনা করা হয়েছে এবারের তালিকায়।

র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থবারের মতো শীর্ষে আছে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। সেরা দশের মধ্যে চীনের চারটি, হংকংয়ের তিনটি, সিঙ্গাপুরের দুটি এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬
গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬