এশিয়ায় দেশসেরা ১৫ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

২৩ জুন ২০২৩, ১১:০৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
বিশ্ববিদ্যালয়ের লোগো

বিশ্ববিদ্যালয়ের লোগো © আমান উল্যাহ আলভী

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ তথ্যমতে, সারাদেশে ১৬৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৫৪টি সরকারি আর বাকি ১১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৩’ র‍্যাঙ্কিংয়ে এসব বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১৫টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা হয়েছে। এরমধ্যে ৫টি বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে অবস্থান (সিরিয়াল) থাকলেও বাকি ১০টি বিশ্ববিদ্যালয়ের কোনো অবস্থান দেখায়নি সংস্থাটি।

তালিকায় ১৮৬তম স্থান অর্জন করে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর ১৯২তম স্থান অর্জন করে র‍্যাঙ্কিংয়ে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এশিয়ার ৩১টি দেশের মোট ৬৬৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র‍্যাঙ্কিং করা হয়েছে।

আরও পড়ুন: এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে নেই একটিও, ১৮৬ হয়ে দেশসেরা ঢাবি

এ বছর ১৩টি পারফরম্যান্স ইন্ডিকেটরকে বিবেচনায় নিয়ে টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তুলনাকে ব্যাপকভিত্তিক ও সুষম করতে বিশ্ববিদ্যালয়ের মৌলিক লক্ষ্য,পাঠদান, গবেষণা, জ্ঞান স্থানান্তর ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি- সবকিছুই বিচার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ছাড়া র‍্যাঙ্কিংয়ে ৪০১-৫০০ গ্রুপে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। তাছাড়া তালিকায় আরও ১০টি বিশ্ববিদ্যালয়ের স্থান হলেও তাদের র‍্যাঙ্কিংয়ে তাদের কোনো অবস্থান প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: এশিয়ায় দেশসেরা ঢাবি, বাজিমাত নর্থ সাউথের 

এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল
  • ১৪ নভেম্বর ২০২৬
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
চবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা, চালাতে পার…
  • ১৪ নভেম্বর ২০২৬
যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
জাপানের সামনে অসহায় ব্রাজিল, এগিয়ে থেকে বিরতিতে জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950