বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হাম্মাদুর- সাধারণ সম্পাদক ড. আদহাম

০৪ আগস্ট ২০২৬, ০৬:০৪ PM
অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান ও অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম

অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান ও অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান সভাপতি এবং সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান।

সবশেষ ২০২৪ সালের ১ জুলাই ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় দুই বছর পর সংগঠনটির নতুন কমিটি গঠন করা হলো। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম। কোষাধ্যক্ষ করা হয়েছে অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞাকে।

এছাড়া যুগ্ম-সম্পাদক-১ হয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, যুগ্ম-সম্পাদক-২ পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, দপ্তর ও প্রচার সম্পাদক সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.  মোস্তফা আমিন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউল হক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম কাদের খান।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান, অধ্যাপক ড. মো. আবুল হাশেম, অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঁঞা, অধ্যাপক ড. হুমায়ূন কবির, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া, অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর এবং অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী।

পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তবে সম্প্রতি তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁর পদটি শূন্য থাকবে বলে কমিটির তালিকায় উল্লেখ করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হোক এবং ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় থাকুক। এ লক্ষ্য অর্জনে সোনালী দলের শিক্ষকদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমরা কাজ করে যাব।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬