বিশ্ব দুগ্ধ দিবস

১৫০০ স্কুল শিক্ষার্থীকে দুধ পান করালো বাকৃবি

০১ জুন ২০২৩, ১০:১৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
১৫০০ স্কুল শিক্ষার্থীকে দুধ পান করালো বাকৃবি

১৫০০ স্কুল শিক্ষার্থীকে দুধ পান করালো বাকৃবি © টিডিসি ফটো

‘পুষ্টি ও জীবিকার উৎস হিসেবে পরিবেশ বান্ধব ডেইরি’—শীর্ষক প্রতিপাদ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকালে দুগ্ধ দিবসে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। এরপর একই বিষয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে সেমিনার আয়োজন করা হয়।

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা

দিবসটি উপলক্ষে দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডেইরি বিজ্ঞান বিভাগ। এ সময় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ১ হাজার ৫শত স্কুল ও মাদ্রাসার শিশুদের দুধ ও দুগ্ধজাত পণ্য পান করানো হয়।

অনুষ্ঠানে ডেইরি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রুটিন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতার, আকিজ ডেইরি লিমিটেডের অপারেশনাল ডিরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, ডেইরি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড.  মো. নুরুল ইসলাম ও অধ্যাপক ড. এম. এ. সামাদ খান এবং বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম।  

অনুষ্ঠানে অধ্যাপক এম এ সামাদ বলেন, ‘গবেষণায় দেখা গেছে যে দুধ মানসিক রোগীর জন্য খুবই উপকারী। পরিবেশ দূষণ কিংবা বৈশ্বিক উষ্ণতার প্রভাব খুবই সামান্য। । খাদ্য শস্য উৎপাদনে ৭০% মিথেন গ্যাস উৎপন্ন হয় সেখানে দুধ উৎপাদনে ৩০% মিথেন গ্যাস উৎপন্ন হয় । অন্যদিকে গোবর আমাদের কৃষির জন্য খুব জরুরি। মাটির উর্বরতা বৃদ্ধি ও মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য জৈব সার ব্যবহারের বিকল্প নেই।

এ সময় অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, দুধ খেলে যেমন ব্রেনের বিকাশ হয় তেমনি বিভিন্ন রোগের সম্ভাবনাও কমিয়ে দেয়। প্রোটিনের মাত্রা পরিমিত থাকায় প্রতিদিন দুধ পান করা উচিৎ। দেখা গেছে, যে জাতি যত বেশি দুধ উৎপাদনে সমৃদ্ধ, সে জাতি ততো বেশি নোবেল পুরস্কার বিজয়ী।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল
  • ১৪ নভেম্বর ২০২৬
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950