বাকৃবির হলে ‘প্রিন্ট’ করা ছবি দেখে ধরা পড়ল চোর

২২ মে ২০২৩, ১২:৩৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
বাকৃবির হলে ‘প্রিন্ট’ করা ছবি দেখে ধরা পড়ল চোর

বাকৃবির হলে ‘প্রিন্ট’ করা ছবি দেখে ধরা পড়ল চোর © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবাসিক হলে চুরি করতে গিয়ে রনি দে নামের এক চোর ধরা পড়েছে। রবিবার (২১ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের শামসুল হক হল থেকে চোরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শামসুল হক হলে চোর ছদ্মবেশে চুরি করতে আসে। হল গেট দিয়ে ঢুকলে কর্তব্যরত গেটম্যান কোথায় যাবে জিজ্ঞেস করলে রনি (চোর) এক ছাত্রের নামসহ একটি রুমের কথা বলে। গেটম্যান সেইরুমের যাওয়ার পর দেখে সেই নামের কোনো ছাত্র সেই রুমে নেই। পরে সন্দেহ হলে চোরকে হলের গেস্ট রুমে আটক রাখা হয়।
 
গেটম্যানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, চোর বিভিন্ন সময় হলে এসে সে চুরি করে। মোবাইল, ওয়াশরুমের ট্যাবসহ বিভিন্ন সময় ছাত্রদের বিভিন্ন জিনিস চুরি করতে দেখা যায়। এর আগে সে চুরি করলে সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে সিসি ক্যামেরা থেকে তার ছবি প্রিন্ট করে হল গেটে ঝুলিয়ে রাখা হয়। চোর চুরি করতে আসলে যেন ছবি দেখে চিনতে পারা যায়।

আজ চুরি করতে আসলে তাকে ধরে হলের গেস্টরুমে রাখা হয়। সেখানে তাকে মারধর করে শিক্ষার্থীরা। ছাত্রদের বিভিন্ন সময়ে চুরি হওয়া জিনিসগুলো উদ্ধার করতে বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত পুলিশ চোরের দেওয়া ঠিকানার (শেষমোড়) বাসায় যায়। পরে সেখানে তার বাসা খুজে না পেলে পুলিশ ক্যাম্পাসে ফিরে আসে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, চোর আজকে চুরি করতে আসলে গেটম্যান তার প্রিন্ট করা ছবি গেটে ঝুলানো দেখে চিনতে পারে। আমরা চোরকে নিয়ে আসতে হলে যাই। এর আগে সে বিভিন্ন হল থেকে চুরি করেছে।

রাত ১০টা  দিকে হল থেকে চোরকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। ক্যাম্পে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করছি। কিন্তু তার বাসার ঠিকানা এখনো জানতে পারিনি। আমরা চাচ্ছি তার বাসার ঠিকানা জানতে। তার বাসার ঠিকানা পেলে চুরি হওয়া জিনিসগুলো উদ্ধার করা সম্ভব হবে। সবশেষে তাকে থানায় সৌপর্দ করা হবে।

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে: অধ্যাপক…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬