পরীক্ষার আগের দিন রাতে নিখোঁজ পবিপ্রবি ছাত্র সিফাত, থানায় জিডি

১৮ মে ২০২৩, ০৫:৪৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
সিফাত উল হক

সিফাত উল হক © টিডিসি ফটো

দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী সিফাত উল হক। গত মঙ্গলবার মধ্য রাত থেকে তিনি ক্যাম্পাস থেকে নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সিফাত উল হক বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।

নিখোঁজ শিক্ষার্থীর রুমমেট আমিরুল আলম জানান, গতকাল বুধবার আমাদের পরীক্ষা থাকায় আগের দিন সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। অনেক রাতেও সিফাত রুমে আসতে না দেখায় ভেবেছিলাম হয়তো অন্য কোন রুমে গিয়ে পড়ছে। পরে পরীক্ষার হলে না দেখে ঘটনাটি তার পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাই।

এদিকে পরিবারের সাথে যোগাযোগ করলে তারা সিফাত উল হকের নিখোঁজের খবর নিশ্চিত করে বলেন, আমরা সিফাতকে খুঁজতেছি। তার তথ্য আমরা জানতে চাই।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাহিদ হাসান বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় শিক্ষার্থীরা আমাকে সিফাতের ঘটনাটি জানায়। আমি দ্রুত হলে গিয়ে খোঁজ-খবর নিয়ে ওর বাসায় সংবাদ দেই এবং ক্যাম্পাস প্রশাসনকে অবহিত করি, একইসাথে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত উল হক নিখোঁজ হয়েছেন। আমরা অবগত হওয়া মাত্রই থানায় জিডি করছি। পুলিশ ইতোমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং তাৎক্ষণিকভাবে তাকে খোঁজ করা শুরু করছেন।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল
  • ১৪ নভেম্বর ২০২৬
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950