নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল বাকৃবিতে এগ্রোমেটিওরোলজি বিভাগ

১২ মে ২০২৩, ০৯:০০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
নবীন শিক্ষার্থীদের বরণ

নবীন শিক্ষার্থীদের বরণ © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এগ্রোমেটিওরোলজি বিভাগের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মে) সকাল সাড়ে ১১ টায় এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নবীনবরণ অনুষ্ঠানে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আরিফ হোসেন খান রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান।

এ সময় অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান বলেন, এগ্রোমেটিওরোলজি বিভাগে ভর্তি হওয়া সময়ের সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশের আবাহওয়া দিন দিন যেভাবে পরিবর্তিত হচ্ছে এবং একই সাথে দেশের জনসংখ্যা  বৃদ্ধি পাচ্ছে। ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন: নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

তিনি বলেন, কৃষির জন্য যথোপযোগী আওবাহাওয়া নির্বাচন, বিভিন্ন দুর্যোগের পূর্বাভাস এবং জলবায়ু পরিবর্তন গবেষণায় এই বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের সঠিক সময়ে আবহাওয়া তথ্যের জন্য কম্পিউটার দক্ষতা বাড়ানো দরকার। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট এগ্রোমেটিওরোলজিস্ট হতে হবে।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক। এছাড়াও বিভাগের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের (কম্পোনেন্ট-সি, বিডব্লিওসিএসআরপি) আওতায় বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাকৃবিতে এগ্রোমেটিওরোলজি বিভাগ চালুর জন্য অনুমোদন দেয়। ১৯ জন শিক্ষার্থী নিয়ে এগ্রোমেটেরিওলজি বিভাগের যাত্রা শুরু হয়। এই বিভাগে স্নাতকোত্তর বিভাগের ক্লাস শুরু হয় ৩০ এপ্রিল।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950