পূর্ণাঙ্গ কমিটির জন্য জীবনবৃত্তান্ত চেয়েছে সিকৃবি ছাত্রলীগ

০৩ মে ২০২৩, ০৮:১৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
পূর্ণাঙ্গ কমিটির জন্য জীবনবৃত্তান্ত চেয়েছে সিকৃবি ছাত্রলীগ

পূর্ণাঙ্গ কমিটির জন্য জীবনবৃত্তান্ত চেয়েছে সিকৃবি ছাত্রলীগ © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা আগাম নির্বাচনকে সামনে রেখে সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে। এর মাধ্যমে আংশিক কমিটি ঘোষণার দীর্ঘ ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন দলের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সিকৃবি শাখা।

মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ২ মে থেকে ১২ মে ২০২৩ এর মধ্যে আগ্রহী পদ প্রত্যাশীদের  সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। 

এছাড়া, জীবনবৃত্তান্তের সঙ্গে পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের কপি, স্নাতক/স্নাতকোত্তর শ্রেণীতে সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেট/মার্কশীটের কপি, ক্রীড়া/সামাজিক/সাংস্কৃতিক বা অন্য কোনো দক্ষতামূলক কর্মকাণ্ডের সনদ/স্বীকৃতির কপি, বাংলাদেশ ছাত্রলীগের যেকোনো ইউনিটের পদবী থাকলে তার প্রমাণ সংযুক্তিকরণ ও পরিবারের কেউ রাজনীতির সাথে জড়িত থাকলে তার প্রত্যয়নপত্রের কপি জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সুসংগঠিত একটি ইউনিট হিসেবে ইতোমধ্যে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। এই ইউনিটের কাজকে আরও বেগবান করতে সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা মেনে দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করতে আমরা দৃঢ় প্রত্যয়ী।

আরও পড়ুন: স্বর্ণপদক প্রাপ্তিতে এগিয়ে সিকৃবির নারী শিক্ষার্থীরা

ছাত্রলীগের সভাপতি মো. আশিকুর রহমান (আশিক) বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিটিকে আরও শক্তিশালী করতে পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। জীবন বৃত্তান্ত জমা নেয়ার পর যাচাই বাছাই শেষে কেন্দ্রের সাথে আলোচনার পর দ্রুততম সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে চাই।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ সিকৃবি ছাত্রলীগের বিগত কমিটির সভাপতি শামিম মোল্লা ও সাধারণ সম্পাদকের ঋত্বিক দেব দায়িত্বে থাকা কালে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এরপর দীর্ঘ নয় বছর কোন নতুন কমিটির দেখা পায়নি বাংলাদেশ ছাত্রলীগের এই ইউনিট। এরমধ্যে গত বছরের ২৯ জুলাই ২০ সদস্যের নতুন আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

যুদ্ধে ‘বিজয়’ দাবি ইরানের, ১৪ দফা সমঝোতায় যেসব সুবিধা পেল ত…
  • ১৮ জুন ২০২৬
উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার দুর্দান্ত জয়
  • ১৮ জুন ২০২৬
পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৮ জুন ২০২৬
কার্যকর ১ জুলাই হলেও পে স্কেলের বেতন পেতে সময় লাগতে পারে আর…
  • ১৮ জুন ২০২৬
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন বহিষ্কৃত বিএ…
  • ১৮ জুন ২০২৬
ক্যান্সারের আগেই সতর্কতা, জরায়ুমুখের রোগ শনাক্তে ভারতের নতু…
  • ১৮ জুন ২০২৬