শেকৃবির নতুন প্রো-ভিসি অধ্যাপক অলক কুমার

৩০ এপ্রিল ২০২৩, ০৪:৪৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
অধ্যাপক ড. অলক কুমার পাল

অধ্যাপক ড. অলক কুমার পাল © ফাইল ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অলক কুমার পালকে নিয়োগ প্রদান করা হয়েছে। ড. অলক কুমার পাল এর আগে বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। 

রোববার এ বিষয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

আরো পড়ুন: ১৭ বছর পর ট্রেজারার পেল পবিপ্রবি

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য অনুমোদনক্রমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১২ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অলক কুমার পালকে উপ-উপাচার্য পদে নিয়োগ করা হলো। উপ-উপাচার্য হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ বছর পর্যন্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল বলেন, আমাকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় মহামান্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই একাডেমিক ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছি। উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ায় এ কাজ আরো ভালোভাবে করা সম্ভব হবে। সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম এগিয়ে নিতে কাজ করব।

ট্যাগ: শেকৃবি
বিশ্বকাপে খেলা তারকার বিরুদ্ধে ছিল ফিক্সিংয়ের অভিযোগ, হয়ে…
  • ১৮ জুন ২০২৬
ঘুম থেকে ডেকে নিয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • ১৮ জুন ২০২৬
দেশে সোনার দামে আবারও বড় লাফ, এবার ভরি কত?
  • ১৮ জুন ২০২৬
ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস’ ২০২৬-…
  • ১৮ জুন ২০২৬
হাসনাত-সাদিক কায়েমদের প্রোগ্রাম অক্সফোর্ড ইউনিয়নেরই ছিল, নি…
  • ১৮ জুন ২০২৬
যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প…
  • ১৮ জুন ২০২৬