কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে যা জানা গেল

১০ এপ্রিল ২০২৩, ১১:০৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
কৃষি গুচ্ছভুক্ত ৮ বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত ৮ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেলের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের ভর্তিযুদ্ধ। ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তবে এখনও ভর্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। অবশ্য কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৬ এপ্রিল সভা ডাকা হয়েছে।

সূত্র জানিয়েছে, আটটি কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা চলতি মাসেই সভায় বসবেন। আগামী ২৬ এপ্রিল এ সভা হবে। এবার নতুন কোনও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে। গত বছর দায়িত্বে ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। এ মাসের শেষের দিকে সভায় সব চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া আজ সোমবার (১০ এপ্রিল) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়নি। তবে আগামী ২৬ এপ্রিল সভা আছে। সেখানে নতুন চেয়ারম্যান ঠিক করা হবে। জ্যেষ্ঠ  কোনও উপাচার্য এতে নেতৃত্ব দেবেন। কবে ভর্তি পরীক্ষা হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

২০১৯-২০ শিক্ষাবর্ষে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

এরপর ২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্ত হয়েছে আরও একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়। ফলে কৃষি গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় আটটিতে। নতুন যুক্ত হয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence