বাকৃবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

৩১ মার্চ ২০২৩, ০৯:২৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (৩১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা বিভাগের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো: আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  লুৎফুল হাসান। সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো সাইফুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ , উচ্চ শিক্ষা ও গবেষণার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।

আরও পড়ুন: ছাত্রীর মৃত্যুতে উত্তাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 

এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক সমিতির সদস্যরা। ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাকৃবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সাফল্যের খবর সংবাদ মাধ্যমে প্রচারের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রেখেছে। বিশ্ববিদ্যালয় যে আজ বিশ্ব র‌্যাংকিং স্থান করে নিয়েছে তার একটি কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে দিতেই হয়। তাদের লেখনীর মাধ্যমেই বিশ্বে আমাদের এ বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রয়েছে।

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence