শেকৃবি ছাত্রীর মৃত্যুর পর ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

৩০ মার্চ ২০২৩, ০১:২৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) হলের ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়া ছাত্রী মারিয়া রহমান (২৫) মারা গেছেন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মারিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলা হয়েছে, তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে আজ সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের স্বাক্ষরে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এর আগে মারিয়ার মৃত্যুর বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে শেকৃবির কৃষকরত্ন শেখ হাসিনা হলের ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়েন ওই ছাত্রী। মারিয়ার সহপাঠীরা জানান, মারিয়া বেশকিছু দিন থেকে হতাশায় ভুগছিলেন। তার বেশ কয়েকটা সিটি পরীক্ষা ডিউ ছিল। যেগুলো নিতে টিচাররা অস্বীকৃতি জানায়। এছাড়া অসুস্থতার কারণে ক্লাস করতে পারেনি। ফলে পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটেন্ডেন্স এবং পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের জন্য আন্দোলন করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের শেকৃবি প্রক্টর ড. হারুন অর রশিদ বলেছিলেন, এটেন্ডেন্স সম্পর্কিত কিছু না, বরং তার মানসিক অবস্থা ১ম বর্ষ থেকে খারাপ। যার জন্য তার ট্রিটমেন্ট চলছিল।

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
  • ১৪ মার্চ ২০২৬
রমজানে মা-বোনদের ওপর হামলা কাপুরুষোচিত: মহিলা জামায়াত
  • ১৪ মার্চ ২০২৬
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস অধিদপ্তর
  • ১৪ মার্চ ২০২৬
ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
  • ১৪ মার্চ ২০২৬
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানটিতে ছিল না ইজেকশন সিট
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081