বাকৃবিতে এমএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

২৯ মার্চ ২০২৩, ০২:৫১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
বাকৃবি

বাকৃবি © সংগৃহীত

২০২৩ শিক্ষাবর্ষে এপ্রিল-সেপ্টেম্বর (Summer Semester) সিমেস্টারে ভেটেরিনারি, কৃষি, পশুপালন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি, মাৎস্য বিজ্ঞান অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের অধীনস্ত বিষয়সমূহে ৩ (তিন) সিমেস্টার (১৮ মাস) মেয়াদী এম. এস. কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

যোগ্যতা :

১। ভেটেরিনারি অনুষদের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য ডি.ভি.এম. অথবা এম.বি.বি.এস./ বি.ডি.এস. (from other recognized institutions, except students of Open University / National University / Private University) ডিগ্রীধারী হতে হবে।

২। অন্যান্য অনুষদের সকল বিভাগে ভর্তির জন্য এ বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রী বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীর অনুরূপ ডিগ্রীধারী হতে হবে।

৩। ক্রেডিট কোর্স পদ্ধতিতে স্নাতক পাশকৃত প্রার্থীদেরকে ডিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ২.৫ অথবা ৫ এর মধ্যে কমপক্ষে ৩.৫ থাকতে হবে এবং ভর্তি সংশ্লিষ্ট বিষয়ে B গ্রেড / (জিপিএ ৩) অথবা Pre-requisite কোর্সসমূহে গড়ে B (বি) মেড (জিপিএ ৩) অথবা বার্ষিক পদ্ধতিতে পাশকৃত ছাত্র-ছাত্রীদের গড়ে কমপক্ষে ৫০% নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রী আবেদনের জন্য যোগ্য হবেন।

৪। স্ব-স্ব পর্ষদ ভর্তিচ্ছু বিষয়ে ন্যূনতম B (বি) গ্রেড (ডিপিএ ৩) অথবা প্রয়োজনীয় Pre-requisite কোর্সসমূহ নির্ধারণ করে গড়ে B (বি) মেড (জিপিএ ৩)/বার্ষিক পদ্ধতিতে পাশকৃত ছাত্র-ছাত্রীদের গড়ে কমপক্ষে ৫০% নম্বর প্রাপ্তদের ভর্তির জন্য সুপারিশ করবেন। 

৫। ৩ নং শর্ত পূরণ সাপেক্ষে যারা এ বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে কৃষি সম্প্রাসারণ শিক্ষা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, কৃষি ও ফলিত পরিসংখ্যান এবং গ্রামীণ সমাজবিজ্ঞান বিষয়সমূহের প্রতিটিতে সিমেস্টার পদ্ধতিতে ন্যূনতম ৪ (চার) ক্রেডিট অথবা বার্ষিক পদ্ধতিতে ন্যূনতম ১৫০ নম্বর অধ্যয়ন করে উত্তীর্ণ হয়েছে, তারা ঐ চারটি বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

আবেদন যেভাবে: অনলাইনে এই ওয়েবসাইটের (www.bau.edu.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: ৭০০/- (সাতশত টাকা)।

অন্যান্য নির্দেশনা:

১। আবেদন সম্পন্ন হলে একটি পিন ও পাসওয়ার্ড পাওয়া যাবে। প্রদত্ত পিন ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে আবেদনের প্রোফাইলে লগইন করে প্রবেশ করার পর ফি জমা দানের নির্ধারিত স্থানে রকেট এর হিসাব নম্বর (অর্থাৎ মোবাইল নম্বর) প্রদান করে সাবমিট করতে হবে। তক্ষণাৎ উক্ত মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) চলে আসবে। সেটা ফরমের নির্ধারিত স্থানে লিখে সাবমিট করার পর মোবাইলে হিসাব নম্বরের পাসওয়ার্ড দিতে মেসেজ আসবে। মোবাইলে হিসাব নম্বরের পাসওয়ার্ড লিখে সাবমিট করার সাথে সাথে পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।

২। আবেদনকারী আবেদনপত্রে তাঁর পছন্দ ক্রমানুসারে ভর্তির লক্ষ্যে মোট দুইটি বিভাগ/বিষয়ের নাম উল্লেখ করতে পারবে।

৩। আবেদনের সময় নিম্নবর্ণিত ডকুমেন্ট সমূহ আপলোড করতে হবে। আপলোড করার জন্য প্রত্যেকটি ডকুমেন্ট সর্বোচ্চ 2MB এর মধ্যে PDF ফরম্যাটে হতে হবে। কোন ডকুমেণ্ট একাধিক পৃষ্ঠার হলে সবগুলো পৃষ্ঠাকে একটি PDF ফাইলে রূপান্তর করে আপলোড করতে হবে।

ক) সকল পরীক্ষার সার্টিফিকেট, মার্কশীট এবং ১ কপি সাম্প্রতিক তোলা রঙ্গীন পাসপোর্ট সাইজ ছবি। খ) অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট।

খ) চাকুরীরত প্রার্থীদেরকে নিজ নিজ নিয়োগকর্তার নিকট থেকে অধ্যয়নকালীন সময়ে ক্লাসে যোগদান এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম যথারীতি সম্পাদনের জন্য তিন সিমেস্টারব্যাপী সময়কাল অর্থাৎ ১৮ মাসের ছুটি প্রদান করা হবে" এই প্রত্যয়নপত্র/ অফিস আদেশ এর কপি। ভর্তির তারিখ হতে তিন মাসের মধ্যে ছুটির চূড়ান্ত কাগজপত্র জমা না দিলে আপনা-আপনি (Automatically stand cancelled) বাতিল বলে গণ্য হবে।

আবেদনের সময়সীমা: ২৯ মার্চ থেকে ০৪ এপ্রিল ২০২৩ পর্যন্ত

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950