সিকৃবিতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

০৪ মার্চ ২০২৩, ১০:৩৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM

© টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর তত্ত্বাবধানে ২০২১-২০২২ অর্থবছরের সমাপ্ত বৈজ্ঞানিক প্রকল্পসমূহের ফলাফল উপস্থাপনের জন্য ‘Annual Research Review Workshop’ শিরোনামে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

শনিবার (৪ মার্চ) সকাল ৯টায় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২ এর সম্মেলন কক্ষে এই বৈজ্ঞানিক কর্মশালার উদ্বোধন করেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউরেসের পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ ও সঞ্চালনা করেন রিসার্চ ডিভিশনের সহযোগী পরিচালক ড. মুহাম্মদ মাহমুদুল ইসলাম।

উদ্বোধন পর্ব শেষে বিভিন্ন অনুষদে প্রযুক্তিগত অধিবেশন (টেকনিক্যাল সেশন) অনুষ্ঠিত হয়। একজন চেয়ারম্যান ও একজন মডারেটরের পরিচালনায় সেসব সেশনে ক্যাম্পাসের বিভিন্ন গবেষক তাঁদের বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট উপস্থাপন করেন। ইউজিসি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এবং ব্যনবেইসের অর্থায়নে পরিচালিত ২০২১-২০২২ অর্থবছরে সম্পন্ন ৬১টি গবেষণা প্রবন্ধ ৩টি ভেন্যুতে দিনব্যাপী উপস্থাপন করেন প্রকল্প পরিচালকবৃন্দ।

ফাইবার না প্রোটিন—সুস্থ থাকতে কোনটিকে বেশি গুরুত্ব দেবেন?
  • ১৮ জুন ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়…
  • ১৮ জুন ২০২৬
বাংলাদেশের ফুটবল উন্মাদনা ও জেন-জি’র সমর্থন: আবেগ, ইতিহাস ও…
  • ১৮ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির পরই রাশিয়া থেকে ২০হেলি…
  • ১৮ জুন ২০২৬
ডিমলায় এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমান সদস্য সচিব রাশেদ ইস…
  • ১৮ জুন ২০২৬
সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলে…
  • ১৮ জুন ২০২৬