কৃষিগুচ্ছের তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ভর্তির শেষ সময় ১০ নভেম্বর

০৫ নভেম্বর ২০২২, ০৬:৩১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
লোগো

লোগো © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ ধাপে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের মেধাতালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত হয়। উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী ৮-১০ নভেম্বরের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে সসশীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব শেখ রেজিউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। 

নির্বাচিত প্রার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। কোটা সংক্রান্ত মূল  ডকুমেন্টস প্রদর্শন করতে হবে/প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তি যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোটা সংক্রান্ত ডকুমেন্টেস স্ব-স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃক যথাযথভাবে যাচাইপূর্বক তাদের ভীর্ত সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: কেমন হওয়া উচিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি

ভর্তি ফি

বিশ্ববিদ্যালয়সমূহ নিজ নিজ ওয়েবসাইটে নির্ধারিত ভর্তি ফির পরিমাণ উল্লেখপূর্বক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি-এর পরিমাণের সাথে পূর্বে/প্রথম ধাপে জমাকৃত অর্থ টাকা ১০ হাজার টাকা সমন্বয় করে অবশিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। প্রার্থীদেরকে পূর্বে/প্রথম ধাপে জমাকৃত টাকা ১০ হাজার টাকা সমন্বয় করে আর কত টাকা জমা দিতে হবে তা বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।

এর আগে ১৪ সেপ্টেম্বর ২০২১-২২ শিক্ষাবর্ষে আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর ১৬-২০ সেপ্টম্বরের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন প্রদান করেছেন ভর্তিচ্ছুরা। পরে ৩০ সেপ্টেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশ করে কেন্দ্রীয় ভর্তি কমিটি। পরে ২৬ অক্টোবর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ।

তৃতীয় মেধাতালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950