গুচ্ছ ভর্তি পরীক্ষায় নকলের চেষ্টা, ধরা পড়লেন একাধিক শিক্ষার্থী

১০ এপ্রিল ২০২৬, ০২:৫৮ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ PM
একাধিক নকল ধরা পড়ে

একাধিক নকল ধরা পড়ে © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কেন্দ্র ও সংশ্লিষ্ট উপকেন্দ্রে নকলের চেষ্টার ঘটনায় একাধিক পরীক্ষার্থী ধরা পড়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষার সময় টাঙ্গাইলের সন্তোষ আইইউ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক পরীক্ষার্থী প্রবেশপত্রে নকল লিখে আনার অভিযোগে আটক হন। অভিযুক্ত পরীক্ষার্থী ফারজানা তার প্রবেশপত্রের পেছনে পেন্সিল দিয়ে নকল লিখে এনেছিলেন, যা দায়িত্বপ্রাপ্ত বিএনসিসি সদস্যদের তল্লাশিতে ধরা পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তার কাছে দুটি প্রবেশপত্র ছিল। একটি প্রবেশপত্রে নকল ধরা পড়ার পর সেটি তাৎক্ষণিকভাবে ছিঁড়ে ফেলা হয়। পরে অন্য প্রবেশপত্রের মাধ্যমে তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তার আসন ছিল এক্সটেনশন বিল্ডিং-২ এ।

এছাড়া একই কেন্দ্রে আরেক পরীক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ডে পেন্সিল দিয়ে নকল লিখে আনার সময় কেন্দ্রে প্রবেশের আগেই বিএনসিসি সদস্যদের হাতে ধরা পড়েন।

অপরদিকে, আরেক পরীক্ষার্থী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যাগ ও মোবাইল রাখার জন্য যথাযথ ব্যবস্থা থাকা সত্ত্বেও মানিব্যাগের ভেতরে মোবাইল ফোন লুকিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। দায়িত্বপ্রাপ্তরা তা শনাক্ত করে তাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেন।

কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, ভর্তি পরীক্ষার সুষ্ঠুতা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬