৪০ মিনিট দেরি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারলেন না লামিয়া

১০ এপ্রিল ২০২৬, ০২:২৫ PM
পরীক্ষায় অংশ নিতে পারেননি এক পরীক্ষার্থী

পরীক্ষায় অংশ নিতে পারেননি এক পরীক্ষার্থী © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময় অতিক্রম করে কেন্দ্রে পৌঁছানোয় এক পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

দেখো গেছে, পরীক্ষার্থী লামিয়া মজুমদার এশা নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর কেন্দ্রে উপস্থিত হন। ফলে পরীক্ষার নীতিমালা অনুযায়ী তাকে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী, তার কেন্দ্র ছিল মাভাবিপ্রবির একাডেমিক ভবন-১ এর ইএসআরএম ১০৩ নম্বর কক্ষ। তবে দেরিতে উপস্থিত হওয়ায় কর্তৃপক্ষ তাকে পরীক্ষায় অংশ নিতে দেননি।

কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়ার বিধান নেই। পরীক্ষার শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই এ নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হয়।

প্রসঙ্গত, ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে মোট ১০ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ৮ হাজার ৩৫৪ জন, সহযোগী কেন্দ্র কুমুদিনী সরকারি কলেজে ৮৯০ জন এবং সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে ১ হাজার ২২৮ জন পরীক্ষার্থী অংশ নেন।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬