মেডিকেল ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড শুরু

০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ PM
এমবিবিএস ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু

এমবিবিএস ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু © টিডিসি ফটো

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।

আজ রবিবার (২০ মার্চ) সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ ৯ ডিসেম্বর। ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষাটি আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, ২১ নভেম্বর দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি আবেদনের শেষ দিন ছিল। এবার ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন ফি জমা দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ‘এখন পর্যন্ত এক লাখ ২২ হাজার ৫২১ জন ভর্তিচ্ছু আবেদন ফি জমা দিয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।’ 

ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950