শুরু হতে পারে ২৮ নভেম্বর

ঢাবি ভর্তি পরীক্ষা: সম্ভাব্য তারিখ নির্ধারণ, চূড়ান্ত হবে আগামী সপ্তাহে

০৫ অক্টোবর ২০২৫, ১২:৪৭ AM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ২৮ নভেম্বর ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হতে পরে এবারের শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। আগামী রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিনস কমিটির সভায় নেওয়া ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ অনুযায়ী, আগামী নভেম্বরের শুরুতে এবারের শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে জন্য অনলাইনে আবেদন শুরু হবে। আগামী ২৮ নভেম্বর আইবিএ ইউনিট, ২৯ নভেম্বর চারুকলা ইউনিট, ৬ ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিট, ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ২০ ডিসেম্বর কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। 

ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষার যে তারিখগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো সুপারিশ আকারে সাধারণ ভর্তি কমিটির সভায় উপস্থাপন করা হবে। সাধারণত ডিনস কমিটির সভার নির্ধারিত তারিখগুলোই সাধারণ ভর্তি কমিটি চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারণ করে, তেমন কোন পরিবর্তন করে না।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গণমাধ্যমকে বলেন, ডিনস কমিটির সভায় যে তারিখগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো নিয়ে আগামী ১২ অক্টোবরের সাধারণ ভর্তি কমিটির সভায় আলোচনা হবে। সেখানে সকল অংশীজনদের মতামত নিয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬