ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তির চতুর্থ বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ

১৯ আগস্ট ২০২৫, ০৮:৫২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৮:১৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির লক্ষ্যে চতুর্থ ধাপে (তৃতীয় মাইগ্রেশন) বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদের আগামী ২৫ আগস্টের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। ফলাফল ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে দেখা যাবে।

ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটে ভর্তির লক্ষ্যে চতুর্থ ধাপে (তৃতীয় মাইগ্রেশন) বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা লগইন করে তাদের বরাদ্দপ্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠান দেখতে পারবে। মেধাক্রম ১ হতে ২৬০১ ও বিভিন্ন কোটায় বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদেরকে ২০ আগস্ট হতে ২৫ আগস্টের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

যে সব প্রার্থী নতুনভাবে চতুর্থ ধাপে বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ পেয়েছেন অর্থাৎ মেধাক্রম ২৬০২ হতে ৩১১৯ প্রার্থীদের মধ্যে ভর্তিচ্ছুক প্রার্থীদেরকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ফি বাবদ অফেরতযোগ্য ৩ হাজার টাকা এবং অটোমাইগ্রেশণ না চাইলে ৫০ টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করে ২৪ আগস্ট মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। 

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম নেওয়া যাবে আজও, জমা শেষ কাল

প্রার্থীদের আবেদন সংক্রান্ত এসআইএফ কোড প্রার্থীদের আবেদন সংশ্লিষ্ট ইমেইলে পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ২৪ আগস্ট (রবিবার) প্রার্থীদের নিকট হতে মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ট্রেনিং রুমে (কক্ষ নম্বর ১১২) গ্রহণ করা হবে। বিস্তারিত জানতে প্রযুক্তি ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিস কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬