আইন, বিবিএসহ চার বিষয়ে অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে, ভর্তি পরীক্ষা ৫ সেপ্টেস্বর

১২ জুলাই ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৯:৪১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আইন, বিবিএসহ চারটি প্রোগ্রামে চার বছর মেয়াদি প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ২৬ জুন থেকে অনলাইনে এই আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার)।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম ২৬ জুন বিকেল ৪টা থেকে ৩১ জুলাই রাত ১২টার মধ্যে পূরণ করতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (gateway) অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ ১০০০ (এক হাজার) টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে।

প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো এল.এল.বি, বি.বি.এ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। এ শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসে নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হবে।

প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা 
বাংলাদেশে স্বীকৃত সব শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০২১-২২ সালের এসএসসি/সমমান পরীক্ষা ও ২০২৩-২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০ পেতে হবে এবং উভয় পরীক্ষা মিলে ন্যূনতম জিপিএ ৬.৫ পেতে হবে।

আরও পড়ুন: দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাংলাদেশে স্বীকৃত সব শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শাখা থেকে ২০২১-২২ সালের এসএসসি বা সমমান পরীক্ষা ও ২০২৩-২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ পেতে হবে এবং উভয় পরীক্ষা মিলে ন্যূনতম জিপিএ ৭.৫ পেতে হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) শাখা, ডিপ্লোমা-ইন-কমার্স শাখা ও এইচএসসি (ভোকেশনাল) শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লিখিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রাথমিক আবেদন ফরম পূরণের শর্তসমূহ ও ভর্তি-সংক্রান্ত তথ্য জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Honours অপশনে গিয়ে NU Undergraduate Program লিংকে ক্লিক করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃত সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

ঢাকা ও গাজীপুর মহানগরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করা হবে।

মাঠ সংস্কার ছাড়াই কুবিতে ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি 
  • ২৯ আগস্ট ২০২৬
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে মালয়েশিয়া সরকারের প্রতি স্বাস্থ…
  • ২৯ আগস্ট ২০২৬
তারুণ্যের মেধা, সমতা ও মূল্যবোধ: উচ্চশিক্ষায় নতুন প্রত্যয়
  • ২৯ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় মধ্যে দেশের যেসব জেলায় বন্যা হতে পারে
  • ২৯ আগস্ট ২০২৬
আন্দোলন করা সেই কওমি মাদ্রাসায় নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৯ আগস্ট ২০২৬