আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে সাত কলেজের ভর্তি পরীক্ষা, চূড়ান্ত সিদ্ধান্ত কাল

১৭ জুন ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ১২:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে রাজধানী ঢাকার সাত সরকারি কলেজের স্নাতক ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল বুধবার (১৮ জুন) সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের এক সভায়।

আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

তিনি বলেন, ‘আগামীকাল আমাদের একটি মিটিং রয়েছে। সেখানেই ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এখন আমাদের প্রথম অগ্রাধিকার ভর্তি পরীক্ষা।’

তিনি আরও জানান, আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এই জুন মাস অথবা জুলাইয়ের মধ্যে।

‘বিজ্ঞপ্তি প্রকাশ ও অন্যান্য আনুষঙ্গিক কাজের কারণে ভর্তি পরীক্ষায় কিছুটা দেরি হচ্ছে। তবে গত বছর আমরা ক্লাস শুরু করেছিলাম ২০ নভেম্বর। তার দুই মাস আগে ভর্তি পরীক্ষা নিলে কোনো সমস্যা হবে না,’ বলেন অধ্যক্ষ ইলিয়াস।

এদিকে, কয়েকটি সূত্র জানিয়েছে, এ বছর ‘সেকেন্ড টাইম’ পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হতে পারে, তবে এতে পেনাল্টি সংযুক্ত থাকতে পারে। একই সঙ্গে আসন সংখ্যা কিছুটা কমানোর বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে আগামীকালের বৈঠকে।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬