রাবির প্রথমবর্ষের সাক্ষাৎকার ও ভর্তি শুরু সোমবার

১৫ জুন ২০২৫, ০৮:৩৭ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৮:৩১ AM
রাবির ভর্তি পরীক্ষা

রাবির ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম আগামীকাল সোমবার (১৬ জুন) থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষায় মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের এ সাক্ষাৎকার নেওয়া হবে। এর আগে উত্তীর্ণদের বিভাগ পছন্দ করার সময় শেষ হয়েছে গত ৩১ মে। গত ২৬ মে এ প্রক্রিয়া শুরু হয়েছিল। 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। সে অনুযায়ী, এসব ইউনিটে উত্তীর্ণ প্রার্থীদের বিষয় পছন্দক্রম ফর্ম পূরণ হয় ২৬ মে থেকে, যা শেষ হয় ৩১ মে। এ তারিখের ভেতরেই অনলাইনে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়েছে শিক্ষার্থীদের। ফরম পূরণ না করলে সংশ্লিষ্ট ইউনিটে তার ভর্তির কোনো সুযোগ থাকবে না। 

বিষয় পছন্দ প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা ওই ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরে কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না।

‘এ’ ইউনিটের নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১৬ জুন থেকে শুরু হবে।

আরও পড়ুন: ঈদের ছুটি শেষে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে আজ

‘বি’ ইউনিটের প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ১৬ জুন ও ১৭ জুন অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্র-ছাত্রীদের এদিন সকাল ৯টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে (২০৮ নম্বর কক্ষ) উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে। ভর্তি কার্যক্রম ১৬ জুন হতে ১৯ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ভর্তির আর কোন সুযোগ থাকবে না। 

‘সি’ ইউনিটে প্রথম নির্বাচন তালিকা থেকে ভর্তির সম্ভাব্য তারিখ ১৬ থেকে ১৮ জুন। আর দ্বিতীয় ভর্তির সম্ভাব্য তারিখ ২৩ থেকে ২৪ জুন বলে জানানো হয়েছে। দ্বিতীয় নির্বাচন তালিকা ২১ জুন বিকেলে প্রকাশ করা হবে।

ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9